ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

গির্জার ছাদের নিচে পিষ্ট হয়ে ৭ জন নিহত

মেক্সিকোতে উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত
  • আপলোড সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ৪:১৪ সময়
  • আপডেট সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ৪:১৪ সময়
গির্জার ছাদের নিচে পিষ্ট হয়ে ৭ জন নিহত ছবি: সংগৃহীত

মেক্সিকোতে উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে  একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

ছাদ ধসের ঘটনায় সাতজনের মৃত্যুর নিশ্চিত এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, রোববার বিকেলের এ ঘটনায় আরও অনেকে সেখানে আটকা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, সান্তা ক্রুজ প্যারিসের ধ্বংস্তুপের নীচে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। ছাদ ধসে পড়ার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেখানে তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিল।

সামাজিক যোাগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্থানীয় ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে প্রয়োজনীয় কাজ করছে।’ রেডক্রসের এক উদ্ধারকর্মী মিলেনিও টেলিভিশনকে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে কয়েক ডজন লোককে বাচাঁতে ধসে গির্জার ছাদের কিছু অংশ খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা