ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

এবার দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

রাজনীতিতে মনোযোগ দিয়েছেন মাহিয়া মাহি। হতে চান সংসদ সদস্য। গেল ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৬ সময়
এবার দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি ছবি : সংগৃহীত
রাজনীতিতে মনোযোগ দিয়েছেন মাহিয়া মাহি। হতে চান সংসদ সদস্য। গেল ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

তবে হাল ছাড়েননি মাহি। আগেই জানিয়েছিলেন ফের প্রার্থী হতে চান। বিষয়টি নিয়ে আবারও কথা বললেন তিনি। জানালেন, একটি নয় এবার দুটি আসন থেকে মনোনয়ন চাইবেন তিনি। সংবাদয়ামধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মাহি।

মাহিয়া মাহি বলেন, ‘এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’

এ সময় রাজনীতিতে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, ‘যতদিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব।’

মাহি যুক্ত হয়েছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন। এতে বিপরীতে আছেন মুন্না খান। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন