ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

কলকাতার ধর্মতলায় প্রতিবাদ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ৩:৫ সময়
পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

কলকাতার ধর্মতলায় প্রতিবাদ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।


রোববার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধর্মতলার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তার দাবি, হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে বিদেশি শক্তি, জামায়াতি ও মৌলবাদী গোষ্ঠীর যোগাযোগ থাকতে পারে। তবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ককরোচ জনতা পার্টির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্র নন।


তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গত শুক্রবার কলকাতার ধর্মতলার ডরিনা ক্রসিং এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ মিছিলের সময় একদল ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বোতল নিক্ষেপসহ হামলায় অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।


ঘটনার পর বিভিন্ন থানায় মোট সাতটি মামলা হয়েছে। এর মধ্যে আহত সাংবাদিকরা অধিকাংশ মামলা দায়ের করেছেন এবং একটি মামলা পুলিশ নিজ উদ্যোগে করেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, হামলায় জড়িতরা তাদের দলের কেউ নন এবং এই ঘটনার দায় তৃণমূলের ওপর চাপানো ঠিক হবে না।


অন্যদিকে, একই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন