ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

‘জন নায়গন’ থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের আয় প্রায় ৩০০ কোটি টাকা

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নায়গন’। জমজমাট অ্যাকশন আর বিশাল আয়োজনের
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
‘জন নায়গন’ থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের আয় প্রায় ৩০০ কোটি টাকা

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নায়গন’। জমজমাট অ্যাকশন আর বিশাল আয়োজনের পাশাপাশি ছবিটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ছবির মাধ্যমে দেশের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিজয়। প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দাবি করা হচ্ছে, এটি ছিল সরাসরি পারিশ্রমিক; ছবির লাভের অংশীদার হিসেবে তার কোনো চুক্তি ছিল না। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।


ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। সংগীত পরিচালনার দায়িত্বে থাকা অনিরুদ্ধ রবিচন্দর নাকি নিয়েছেন ১৫ কোটি টাকা। এদিকে ছবির নায়িকা পূজা হেগড়ে অভিনয়ের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকা ববি দেওলের পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা। এছাড়া প্রকাশ রাজ ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা এবং গৌতম বাসুদেব মেনন ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।


প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারকে বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, তিনি অভিনয় ছেড়ে পূর্ণ সময় রাজনীতিতে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় রেকর্ড গড়ে ছবিটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-সেলস থেকেই আয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ছবিটির আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে থাকতে পারে। শুধু দেশীয় বক্স অফিস থেকেই এসেছে প্রায় ৭০ কোটি টাকা। এখন দেখার বিষয়, মুক্তির পরবর্তী দিনগুলোতে এই গতি ধরে রেখে ‘জন নায়গন’ নতুন কোনো বক্স অফিস ইতিহাস গড়তে পারে কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ