ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

টসে হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে গতবারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৩, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৩, দুপুর ২:৩৬ সময়
টসে হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড ছবি : সংগৃহীত
ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে গতবারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন দলে নেই। এদিকে ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারও চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।

অন্যদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।

উল্লেখ্য, এর আগের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল মাঠে নেমে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ আসর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ