ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

দীর্ঘ ১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকং-চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র চারটির আগুন।
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪ ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকং-চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র চারটির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে ২৭৯ জনের।


দেশটির আট দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ৭শ'রও বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। 


এর আগে, স্থানীয় সময় আনুমানিক বিকেল তিনটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকেই চলে নেভানোর প্রচেষ্টা। আগুনের লেলিহান শিখা থামাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।


হংকং-চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট ৮টি ব্লকে প্রায় ২ হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে বয়স্কদের বসবাসই বেশি। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে আটটি ব্লকে বাস করে অন্তত ৪ হাজার ৬শ' জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল- সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটিই সর্বোচ্চ।


হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হেল্প ডেস্ক।


অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই