ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ট্রাম্পের

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ট্রাম্পের ছবি : সংগৃহীত

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্স, পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প। 


এর আগে, মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যার চরমে ভেনেজুয়েলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরবর্তীতে, ২৩ নভেম্বর ভেনেজুয়েলায় শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা। 


উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে ওই সব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের প্রাণ নিয়েছে। মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে হটানোর পরিকল্পনাও রয়েছে। ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানে কথা বললেও বিশ্লেষকদের মত, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এই তৎপরতা দেশটির। 


অপরদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাঁকে উৎখাত করতে চান। তবে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে বলে দাবি করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই