ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে, তিনি এখনও বেঁচে আছেন কিনা। খবর রয়টার্সের।


আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় কর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না। অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে, এমন খবরও রটেছে। এ অবস্থায় বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। ফলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, ইমরান এখনও ওই কারাগারেই আছেন, সুস্থ আছেন।


তবে রয়টার্সকে দেয়া লিখিত বক্তব্যে কাসিম খান বলেন, আপনার বাবা নিরাপদে আছেন, নাকি অসুস্থ হয়েছেন, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা, তা জানতে না পারা একধরনের মানসিক অত্যাচার।


পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার না করার নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে ইমরানের ছেলে কাসিম বলেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো। তারা তাকে (ইমরান) ভয় পায়। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।


৭২ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। যদিও ইমরান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই