ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা ১৪৪ আরোপ করা হয়েছে। ইসলামাবাদে এটি দুই মাসের জন্য থাকবে, আর রাওয়ালপিন্ডিতে সোমবার থেকে
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি ছবি : সংগৃহীত

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা ১৪৪ আরোপ করা হয়েছে। ইসলামাবাদে এটি দুই মাসের জন্য থাকবে, আর রাওয়ালপিন্ডিতে সোমবার থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাগম এবং অস্ত্র প্রদর্শন বন্ধ থাকবে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। 


নিষিদ্ধ করা হয়েছে যেকোনো ধরনের সভা, সমাবেশ কিংবা বিক্ষোভ কর্মসূচি। হাইকোর্টের বাইরে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে কর্মসূচি ঘিরে। আইন অমান্যে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। 


গেল সপ্তাহে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় পিটিআই। প্রায় এক সপ্তাহ যাবৎ পাকিস্তানের আদিয়ালা কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে। মিলছে না পরিবার, ডাক্তার কিংবা আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।


ইসলামাবাদ পুলিশ হুমকি দিয়েছে, যে বা যারা ১৪৪ ধারা ভঙ্গ করে ‘গণ জমায়েত’ বা ‘সমাবেশ’ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী