ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

যশ-খ্যাতির জন্য কোরবানি নয়

কোরবানি শব্দটি ফারসি হলেও এর উৎস আরবি কুরব শব্দ। কুরব অর্থ নৈকট্য লাভ ও সন্তুষ্টি অর্জন। ঈদুল আজহার
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১২:৫৪ সময়
যশ-খ্যাতির জন্য কোরবানি নয়

কোরবানি শব্দটি ফারসি হলেও এর উৎস আরবি কুরব শব্দ। কুরব অর্থ নৈকট্য লাভ ও সন্তুষ্টি অর্জন। ঈদুল আজহার দিন পশু জবাই করার বিধানকে ইসলামে কোরবানি বলা হয়। কোরবানি হতে হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি শব্দেই সেদিকে ইঙ্গিত রয়েছে। দুনিয়ার যশ-খ্যাতির জন্য কোরবানি করলে আল্লাহ তা কবুল করেন না।

ইসলামের সব ইবাদতই ইখলাস তথা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হয়। পার্থিব লোভ-লালসা, যশ-খ্যাতি কিংবা মানুষের প্রশংসা কুড়াতে ইবাদত করাকে রিয়া বলা হয়। রিয়া নিকৃষ্ট মন্দ অভ্যাস। একে হাদিসে ছোট শিরক বলা হয়েছে। রিয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ।

রিয়া করে ইবাদত করলে তাতে কোনো সওয়াব নেই; বরং তা গুনাহের কারণ। মহানবী (সা.) বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক থেকে খুব ভয় করি।’ সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসুল (সা.), ছোট শিরক কী?’ তিনি বলেন, ‘তা হলো রিয়া বা লোকদেখানো ইবাদত। যেদিন আল্লাহ তাআলা বান্দাদের আমলের প্রতিদান দেবেন, সেদিন রিয়াকারীদের বলবেন—দুনিয়ায় যাদের দেখাতে আমল করেছ, তাদের কাছে যাও। দেখো তাদের থেকে কোনো প্রতিদান পাও কি না।’ (মুসনাদে আহমদ)

কেয়ামতের দিন যশ-খ্যাতি ও লৌকিকতার জন্য কোরবানিদাতা মানুষের অবস্থা হবে ভয়াবহ। এ ব্যাপারে একটি দীর্ঘ হাদিসের সারমর্ম হলো, কেয়ামতের দিন রিয়াকারী ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করে প্রশ্নবাণে জর্জরিত করা হবে। এরপর তার যশ-খ্যাতির লোভের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। (নাসায়ি) 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান