ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশ

কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশ ছবি : সংগৃহীত

কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলা-বিরোধী কাজে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনের দাবিসহ অন্য দুটি দাবি অর্থ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি গণশিক্ষা উপদেষ্টা এ নিয়ে অর্থ উপদেষ্টা এবং বেতন-কমিশনের সভাপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। এর আগে ৩৬৪ জন সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি বেতন কমিশনের সভাপতিকে অনুরোধপত্র পাঠানো হয়েছে।


এতে আরও বলা হয়, দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার পরও সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা না নিয়ে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন। কোথাও কোথাও পরীক্ষা নিতে চাওয়া শিক্ষকদের ওপর হামলা ও শারিরীকভাবে লাঞ্চিত করা হয়েছে। কোমলমতি শিশুদের শিক্ষা জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকুরি আইন, আচরণ বিধিমালার পরিপন্থি এবং ফৌজদারী আইনেও বিবেচ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী