ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বাড়ল তেলের দাম

ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে এরইমধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে চার
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বাড়ল তেলের দাম ছবি : সংগৃহীত
ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে এরইমধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে চার শতাংশের বেশি। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ অক্টোবর) তেলের দাম ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বে তেলের চাহিদার বড় একটি অংশ পূরণ করে থাকে। এই অঞ্চলে সংঘাত শুরু হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ও সংকট দেখা দিতে পারে- এমন আশঙ্কা থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬৫ ডলার হয়েছে। অপরদিকে ওয়েস্ট টেক্সাসের ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৩৯ ডলার।

এদিকে, হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত শনিবার সকাল থেকে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। ওই দিন শনিবার সকালে কয়েকশ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশপথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা