ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভারতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ৪ মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় এ
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
ভারতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ৪ মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।


নিহতরা হলেন—অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস।


তারা ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনৌ জাতীয় সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। ওই সময় চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে।


সংঘর্ষের কারণে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

পুলিশ সূত্রে খবর, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা।


সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো গাড়ি থেকে বের করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গাড়িটি থেকে একাধিক মদের বোতল এবং চিপ্‌সের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই