ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনা

আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছে বলে
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনা ছবি : সংগৃহীত

আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। দেশটির হাইওম পত্রিকা জানায়, গাজায় আল-আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন টমাস আদজ-গাউস্কাস নামের এই সেনা। 


উপত্যকার ভেতরে পরবর্তী স্থল অভিযানেও যুক্ত ছিলেন তিনি। এরপর থেকেই তীব্র মানসিক সংকটে ভুগছিলেন ২৮ বছর বয়সী এ রিজার্ভ সেনা। 


পত্রিকাটি জানায়, সম্ভবত পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। আত্মহত্যার ঠিক আগে লিখেছিলেন, তিনি আর বাঁচতে পারছেন না। চারদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন। অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলছে, গত ১৮ মাসে সেনাবাহিনীতে ২৭৯টি আত্মহত্যার চেষ্টা হয়েছে, যার মধ্যে মারা গেছে ৩৬ জন আইডিএফ সেনা।


মানসিক স্বাস্থ্যবিষয়ক সংস্থাগুলো মনে করে, ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না। কারণ, সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত দায়িত্বে ছিলেন না, এমন সেনাদের আত্মহত্যার ঘটনা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয় না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই