ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয় ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট।আজ
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৮ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৮ সময়
এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট।

আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ জোট আত্মপ্রকাশ করে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

নতুন এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট হবে বলে অনুষ্ঠানে নাহিদ ইসলাম ঘোষণা দেন।

তিনি বলেন, 'আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়েছি। আমরা ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি।'

'এখান থেকে আমরা আহ্বান করছি যে, পুরোনো রাজনীতি দিয়ে পুরোনো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় না। নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি,' বলেন নাহিদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, 'আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করব।'

'সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা এই দলগুলো হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করব,' বলেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'