ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও!

ভারতের বিমানবাহিনীর বহরে রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা কি ৩৬ থেকে কমে ৩২টিতে নেমে এসেছে? পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৫ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৫ সময়
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও!

ভারতের বিমানবাহিনীর বহরে রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা কি ৩৬ থেকে কমে ৩২টিতে নেমে এসেছে? পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে প্রতিবেদনটির তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। ফ্লাইটগ্লোবালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর সক্রিয় বহরে বর্তমানে ৩২টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি রাফায়েল কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের এবং আটটি দুই আসনের যুদ্ধবিমান।


এর আগে ২০২৫ সালের নভেম্বরের প্রতিবেদনে সক্রিয় রাফায়েলের সংখ্যা দেখানো হয়েছিল ৩৫টি। কিন্তু সর্বশেষ হিসাবে আগের তুলনায় তিনটি এবং মোট কেনা বিমানের তুলনায় চারটি কম দেখানো হয়েছে। তবে কোন বিমানগুলো বাদ পড়েছে, কিংবা কেন সংখ্যা কমেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রকাশনাটি। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর থেকেই ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি আলোচনায় আসে। সে সময় পাকিস্তান দাবি করেছিল, রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। ভারতীয় বিমানবাহিনী ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কতটি এবং কোন ধরনের বিমান হারিয়েছে, তা প্রকাশ করেনি।


ফ্লাইটগ্লোবালের নতুন হিসাব প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ দাবি করেছে, এতে তাদের আগের বক্তব্যের সমর্থন মিলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে চারটি রাফায়েল যুদ্ধবিমান সংঘাতে ধ্বংস হওয়ার কোনো প্রমাণ দেওয়া হয়নি। অন্যদিকে, প্রতিবেদনটির তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশনাটিকে তথ্যসূত্র পুনরায় যাচাই করার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, অতীতেও রাফায়েল ভূপাতিত হওয়ার পক্ষে যেসব সিরিয়াল নম্বরের কথা বলা হয়েছিল, সেসব বিমান পরবর্তী সময়ে আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে।


ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, ফ্লাইটগ্লোবালের এই তথ্য ভারতীয় বিমানবাহিনী বা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। এমনকি ২০২৬ সালের জুনে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ চেয়ে দরপত্র প্রকাশ করেছিল ভারতীয় বিমানবাহিনী। বিশেষজ্ঞদের মতে, কোনো যুদ্ধবিমান মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে বাদ দেওয়া হতে পারে। ফলে ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে সংখ্যা কম দেখানো হলেও, এর অর্থ এই নয় যে সংঘাতে চারটি রাফায়েল ধ্বংস হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'