ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অননুমোদিত ব্যানার-পোস্টার-বিলবোর্ড অপসারণে অভিযান শুরু ডিএসসিসি'র

অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সাইন্সল্যাব
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
অননুমোদিত ব্যানার-পোস্টার-বিলবোর্ড অপসারণে অভিযান শুরু ডিএসসিসি'র ছবি : সংগৃহীত

অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।


এসময় কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া ও অনুমোদন ছাড়া সব ধরনের ব্যানার, পোস্টার, বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।


সিটি কর্পোরেশন আইনে বিনা অনুমতি ও অননুমোদিত স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন স্থাপন বা টানানোর শাস্তি ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান আছে।


এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনাও বিবেচনায় আছে বলে জানান কর্মকর্তারা।


এর আগে, নগরের দেয়ালসহ বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড অপসারণে গত মঙ্গলবার (২ নভেম্বর) গণবিজ্ঞপ্তি জারি করে ডিএসসিসি।


এতে বলা হয়, ডিএসসিসি এলাকায় সম্প্রতি করপোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনি প্রচারণার প্রচারপত্র স্থাপন করা হয়েছে। যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ এর পরিপন্থী।


আরও বলা হয় একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ডিএসসিসি এলাকার অনুমতিবিহীন সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী