ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

দাবি আদায়ে অনড় সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের ছবি : সংগৃহীত

দাবি আদায়ে অনড় সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের পেছনের অংশে আজ সোমবার সকালে দুই শতাধিকা শিক্ষার্থী কর্মসূচি পালন করছেন। এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান।


একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। 

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।


সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবি জানিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না। গতকাল রবিবার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন।


বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করে। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী