ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

টঙ্গীর কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদকের চিঠি

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানের জন্য গাজীপুর সিটিকরপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৬ সময়
টঙ্গীর কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদকের চিঠি ছবি : সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের সম্পদ অনুসন্ধানের জন্য গাজীপুর সিটিকরপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো পাঠানো হয়েছে।

চিঠিগুলোর প্রাপ্ত কপি থেকে জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি করপোরেশন, সভাপতি সাদেক ও বাসেদ টাওয়ার মধুমিতা- শেরে বাংলা রোড টঙ্গী গাজীপুর, সভাপতি অগ্রণী টাওয়ার মধুমিতা রোড টঙ্গী গাজীপুর বরাবর আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আবুল হোসেন, পিতা মো. নূর হোসেন, সাং আরিচপুর উত্তর, গাজীবাড়ি, টঙ্গী গাজীপুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র ও তথ্যাদি চাওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনকে দেওয়া চিঠিতে আবুল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নামে টঙ্গীতে মধুমিতা মেঘাসিটি, অগ্রণী টাওয়ার, মিতালী হাউজিং গাজীবাড়ি টঙ্গী, বিসমিল্লাহ টাওয়ার এক ও দুই গাজীবাড়ি টঙ্গী, স্বপ্লীল হাউজিং গাজীবাড়ি টঙ্গী, সততা টাওয়ার টঙ্গী, সাদেক ও বাসেদ টাওয়ার টঙ্গী, মজিদ টাওয়ার টঙ্গী ও টঙ্গীর তিতাস টাওয়ারসহ বিভিন্ন সম্পদ তার নামে রয়েছে। একইসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনো প্লট-ফ্ল্যাট ও দোকান বরাদ্দ আছে কি না তা জানতে চাওয়া হয়। অভিযুক্ত ব্যাক্তির সম্পদ অনুসন্ধানের জন্য যাবতীয় তথ্য প্রেরণের জন্য চিঠিতে বলা হয়। আবুল হোসেন গাজীপুর সিটি করপোরেশনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর।

এই বিষয়ে কাউন্সিলর আবুল হোসেন কালবেলাকে বলেন, আমি একাধারে চারবার কাউন্সিলর হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুজন শয়তান লোক এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার যে সম্পদ আছে তার সবটুকুরই ইনকাম ট্যাক্স দেওয়া আছে। আমি চারবারের কাউন্সিলর হিসেবে আমার যে সম্পদ থাকার কথা, তার কিছুই নেই।

দুদক ডেকেছিল বলে স্বীকার করে তিনি বলেন, আমি দুদককে বলেছি, আপনারা তদন্ত করেন। আমার অবৈধ সম্পদ থাকলে ব্যবস্থা নিবেন।

টঙ্গী থানা যুবলীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও এখন আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর আবুল হোসেন দাবি, তিনি নির্দোষ। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। দুদকের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প