ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ। সেইসাথে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ ছবি : সংগৃহীত

চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ। সেইসাথে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 


ইসি মাছউদ জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি৷ রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একইসাথে, প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে আজ সাক্ষাৎ করছেন সিইসি। 


এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি। এতে পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রস মার্ক না থাকলে, সে ভোট গণনা না হওয়া এবং একাধিক প্রতীকে টিক মার্ক থাকলে সে ভোটও গণনা না হওয়ার বিষয়ে সংশোধনী আনা হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী