ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ফেব্রুয়ারির নির্বাচন বানচালে ‘মাস্টারপ্ল্যান’? রিজভীর উদ্বেগ

ফেব্রুয়ারির নির্বাচন বানচালে মাস্টারপ্ল্যান অনুযায়ী কোনো কাজ হচ্ছে কি না—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
ফেব্রুয়ারির নির্বাচন বানচালে ‘মাস্টারপ্ল্যান’? রিজভীর উদ্বেগ ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচন বানচালে মাস্টারপ্ল্যান অনুযায়ী কোনো কাজ হচ্ছে কি না—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচালে মাস্টারপ্ল্যান অনুযায়ী কি কোনো কাজ হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।


রিজভী আরও বলেন, সম্প্রতি একজন ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যা সাধারণ মানুষকে ভীত ও প্রশ্নবিদ্ধ করছে। তিনি অব্যবস্থাপনা ও সন্ত্রাস বৃদ্ধির ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন করে, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার'তো নিরপেক্ষ সরকার। এই সময়ে এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজ পাড়ায়-মহল্লায় এত সন্ত্রাসী বিস্তৃত হয়েছে, এটা কিসের জন্য? এমন ঘটনা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথা থেকে তারা, এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে?


রিজভী বলেন, এখনতো সাধারণ মানুষের আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে বসবাস করার কথা। এটাতো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই কিংবা সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই। বিশ্বজিৎকে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো প্রায় ১৬ বছর ধরে আমরা নিরবচ্ছিন্ন আন্দোলন করেছি। একটি শান্তিময় সমাজ যেখানে নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে এবং স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে। এটাই তো ছিলো মানুষের স্বপ্ন।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন ১২ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা মাঝে মাঝেই অডিওতে খবর পাই, অডিও শুনি আমরা। যিনি দিল্লিতে বসে আছেন, এ দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। কারা এই প্রতিশোধেরই কি বহিঃপ্রকাশ?


অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ মবোক্রেসি দেখতে চায় না। বিএনপি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সহনশীল রাজনীতি বাস্তবায়নে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী