ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের বোমা হুমকির পর ‘জলসা’র বাইরে এলেন অমিতাভ বচ্চন হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি

এবার ঢাকায় আসছেন রোনালদিনহো

গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন তারকার পর এবার আসছেন সাবেক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৫ সময়
এবার ঢাকায় আসছেন রোনালদিনহো ছবি : সংগৃহীত
গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন তারকার পর এবার আসছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে।

এমিলিয়ানো মার্টিনেজ একদিনের ঝটিকা সফরে ঢাকায় পা রেখেছিলেন। তাকে দেশে এনেছিলেন মূলত ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে ঢাকায় আসছেন সাবেক বিশ্ব তারকা। 

শতদ্রু দত্তের সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোনালদিনহো আসছে এটা পুরোপুরি নিশ্চিত। একটি স্পন্সর প্রতিষ্ঠান তাকে আনছে। বিস্তারিত পরে জানানো হবে। ১৮ তারিখ মধ্যরাতের পরই রোনালদিনহো রওনা হবেন।’

বাংলাদেশ ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগ খেলবে। জামাল ভূঁইয়া রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করে আর্জেন্টিনার লিগে যোগ দেবেন বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু