ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সিডনির সমুদ্র সৈকতে গোলাগুলিতে নিহত ১০, ডজনখানেক আহত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুকধারীদের এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন।
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
সিডনির সমুদ্র সৈকতে গোলাগুলিতে নিহত ১০, ডজনখানেক আহত ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুকধারীদের এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। অপর বন্দুকধারীকে আহত অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া কমপক্ষে ১২ জন সাধারণ মানুষ এবং দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।  


তবে অভিযান চলমান থাকায় জনসাধারণকে সমুদ্র সৈকতের আশপাশের এলাকায় না যাওয়া এবং নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানিয়েছেন, আইসবার্গস রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছিলেন অনেকেই। হঠাৎই আচমকা গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে মানুষ ছুটে পালাতে থাকে। গুলির শব্দ রিপোর্ট করায় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। 


সিডনি মরনিং হেরাল্ড জানিয়েছে, 'একাধিক গুলি চালানো হয়েছে', তবে এখনও আহতের সংখ্যা নিশ্চিত নয়।


জানা যায় স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।


এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলব্যানিজ বলেছেন, পরিস্থিতি 'শকিং' ও ভয়াবহ। পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। সেই সাথে হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনও ভয়াবহ। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান এখনো চলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী