ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায়
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ ছবি : সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর, রয়টার্সের।


রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।


তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।


প্রশাসন জানায়, অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে। টলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা। সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।


প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। তাদের নিয়ে প্রায় ৮০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল।


উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী