ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সামিটের আজিজ পরিবারে ৭১১ কোটি অবৈধ টাকা, সম্পদ বিবরণী চাইল দুদক

অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও কন্যার নামে ৭১১ কোটি টাকার সম্পদ পাওয়ায় তাদের
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২০ সময়
সামিটের আজিজ পরিবারে ৭১১ কোটি অবৈধ টাকা, সম্পদ বিবরণী চাইল দুদক ছবি : সংগৃহীত

অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও কন্যার নামে ৭১১ কোটি টাকার সম্পদ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সত্যতাও পেয়েছে কমিশন। আজ দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।


দুদকের প্রধান কার্যালয়ে গঠিত একটি অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিল করে।


অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন উপপরিচালক মো. আলমগীর হোসেন। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও মো. নাছরুল্লাহ হোসাইন, সিআইডির পুলিশ পরিদর্শক (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. সোহেল রানা, উপ-পুলিশ পরিদর্শক খালিদ সাইফুল্লাহ, কর পরিদর্শক মো. আবির হোসেন চাকলাদার এবং এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের নামে ৩৩০ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ১০৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি এবং কোনো দায়-দেনাও নেই।


আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি সেখানে স্থাবর সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি, যা অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার প্রদর্শিত সম্পদের পরিমাণ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাধ্যমে তিনি সম্পদের মালিক হয়েছেন বলে প্রতীয়মান হয়।

এ ছাড়া তার স্ত্রী আঞ্জুমান আজিজ খানের নামে ১ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৩৯২ টাকার স্থাবর এবং ৯১ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৬৮৭ টাকার অস্থাবরসহ মোট ৯২ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। আয়কর নথিতে প্রদর্শিত স্থাবর সম্পদের মূল্য প্রকৃত মূল্যের তুলনায় কম বলে অনুসন্ধানে উঠে আসে এবং এসব সম্পদও তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।


অপরদিকে, তাদের কন্যা আয়েশা আজিজ খন্দকারের নামে ৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৪৭ টাকার স্থাবর এবং ২৭৯ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫১৭ টাকার অস্থাবরসহ মোট ২৮৭ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৯৬৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথিতে প্রদর্শিত সম্পদের মূল্য প্রকৃত মূল্যের তুলনায় কম এবং আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান ও আয়েশা আজিজ খন্দকারের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী