ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লিটন-শান্তদের প্রশংসায় নাফিস জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ হকার পুনর্বাসনে ছয়টি মাঠ নির্ধারণ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ? পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা ‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তা করবে আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তা করবে আইওএম ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।


লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ বিষয়ে সোমবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত আইওএমের মাধ্যমে দ্রুত প্রত্যাবাসনের জন্য অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বলে দূতাবাস সূত্রে জানানো হয়েছে।


রাষ্ট্রদূত বলেন, ত্রিপলি ও মিসরাতা থেকে এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে সফলভাবে দেশে ফেরানো হয়েছে।


তবে বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে ফেরার অপেক্ষায় থাকা অনেক অভিবাসী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাইছেন। এ কারণে এসব অভিবাসীর দ্রুত প্রত্যাবাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আইওএমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপদগ্রস্ত ও বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রয়েছে।


পাশাপাশি বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র সংগ্রহ এবং সার্বিক লজিস্টিক সহায়তা দিতে সক্রিয় ভূমিকা রাখছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশের অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে সমন্বিত সহায়তা দেবে আইওএম।


আইওএমের চিফ অব মিশন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষায় দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তিনি আশ্বাস দেন, বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনে আইওএম সর্বাত্মক সহযোগিতা করবে।


বৈঠকে উভয়পক্ষ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট