ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও আহ্বান জানান তিনি।


বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।


দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত জগত। সরকার এর থেকে অনেক দূরে। সরকারের এর ভেতরে ঢোকার ক্ষমতা নেই। 


প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ— বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি।


বিভিন্ন দেশ তেলের খনি পেয়ে বড় হয়ে যায় এমন মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। এদিকে আমাদের দেশ তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না। ব্যবহার করতে হবে। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই বলেও জানান প্রধান উপদেষ্টা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী