ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

চবির আরবি বিভাগে এককালীন ২৫ টি স্কলারশিপ দেব: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
চবির আরবি বিভাগে এককালীন ২৫ টি স্কলারশিপ দেব: ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, 'আমি আরবি ডিপার্টমেন্টে এককালীন ২৫টা স্কলারশিপ দেব। এই টাকা দিয়ে ওই স্টুডেন্ট একটা জামা, একটা থ্রি পিস, একটা শার্ট-প্যান্ট কিনতে পারবে।


স্কলারশিপে হতদরিদ্র, স্বামী নেই, বাবা নেই বা বাবা অসুস্থ এমন শিক্ষার্থী অগ্রাধিকার পাবে।'

চাকসুর ভিপি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আপনাদের বিশ্ববিদ্যালয়ের যেসকল মসজিদে কার্পেট নেই, সেখানে কার্পেটের ব্যবস্থা করে দিব। আপনারা আমাকে এর তালিকা দেন।'


দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমাদেরকে কাঠামো পরিবর্তন করতে হবে।


একজন উপদেষ্টা ও দুইজন মন্ত্রী দিয়ে কাঠামো পরিবর্তন করা যাবে না। কাঠামো পরিবর্তন করতে হলে, বাংলাদেশের আইন সভায় ৩০০ আসনের মধ্যে ১৮০ টা আসন আপনাকে নিতে হবে।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী