ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা দিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা দিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) ইসি উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।


এতে বলা হয়, ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরে দাবী আপত্তি নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া ভোটকেন্দ্র নীতিমালা অনুসরণে কোনও পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে ৫ কার্যদিবসের মধ্যে দুই প্রন্থ হার্ডকপি (সফট কপি নিকস ফ্রন্ট-এ পেনডাইভসহ) পাঠাতে হবে।


এতে আরও বলা হয়, প্রস্তাবিত ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর সময় কয়েকটি বিষয় যাচাই করতে হবে। তা হচ্ছে, নির্বাচনী এলাকার নম্বর ও নাম, উপজেলা বা থানার নাম, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর, ভোটারের সংখ্যা ও যোগফল, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লেখা রয়েছে কি না এবং ভোটারের সংখ্যার সাথে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কি না।


শেষে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যে ভোটকেন্দ্রগুলো পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও আসন্ন নির্বাচনের জন্য যে ভোটকেন্দ্রগুলো নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ পাঠাতে হবে। এছাড়া নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী