ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। প্রতিটি
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫১ সময়
স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার : পলক ছবি : সংগৃহীত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দিয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সিংড়া কলন ইউনিয়নে তুরস্কে সরকারের নির্মিত বালিয়াবাড়ী কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রুপান্তরিত করার জন্য কাজ করছেন আমাদের সন্তানদের স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আজকে ২০ লাখ ছেলে-মেয়ে মাদরাসায় লেখাপড়া করছে। সেই মাদরাসা বোর্ড বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের সিংড়ায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে যে উন্নয়ন করেছেন যা গত বিগত অনেক বছরেও হয়নি।

শুধু তাই নয়, গত ১৪ বছরে সিংড়ায় যত রাস্তা-ঘাট, ব্রিজ, স্কুল-কলেজ মাদরাসার উন্নয়ন হয়েছে। বিগত কোনো সরকার করতে পারেনি। সিংড়ায় ৩৩ শয্যার হাসপাতাল ছিল। মাত্র একটা অ্যাম্বুলেন্স ছিল। গত ১৪ বছরে আমরা ৫০ শর্য্যায় হাসপাতালে উন্নতিকরণ করেছি। প্রধানমন্ত্রী অত্যাধুনিক তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছেন।

সিংড়ায় ১২ ইউনিয়নের ৫০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শত শত তরুণ-তরুণীদের চাকরি হয়েছে।

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী ১৯৯৮ সালে প্রতিটি গ্রামের ৬ হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক নিমার্ণের চিন্তা করেন। এবং ২০০১ সালে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করলেন।

সেখানে মানুষদের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেন। পরবর্তীতে ২০০১ সালে আমাদের দুভাগ্য আমরা ক্ষমতায় আসতে পারলাম না। ফলে ১০ হাজার ক্লিনিক বন্ধ করে দেওয়া হলো।

পলক আরও বলেন, প্রধানমন্ত্রীর ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রায় দিয়েছেন। তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করেছেন। তুরস্কে ভূমিকম্পের সময় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ভূমিকম্পে ধনী-গরীব লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

তুরস্কে ১০ হাজার তাবু নিয়ে আমাদের মেডিকেল টিম, সেনাবাহিনী, পুলিশবাহিনী নিয়ে সে দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১০ হাজির তাবুতে এক লাখ গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছিলেন। তুরস্কে প্রতি বছর বাংলাদেশের দুইটি করে কমিউনিটি হেলথ ক্লিনিক দিয়ে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, তুরস্কের হেলথ কর্মকর্তাবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের