ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

‘ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বে প্রথম’

দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টারগুলো প্রতিনিয়ত সংস্কার করা হচ্ছে। গত অর্থবছরে ২২০টি নতুন সাইক্লোন সেন্টার তৈরী করা হয়েছে। ঘূর্ণিঝড়
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৩, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৩, বিকাল ৬:২ সময়
‘ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বে প্রথম’ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টারগুলো প্রতিনিয়ত সংস্কার করা হচ্ছে। গত অর্থবছরে ২২০টি নতুন সাইক্লোন সেন্টার তৈরী করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম বলে মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান।

সোমবার (১৯ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরোও বলেন, সকল ষড়যন্ত্র, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগ কাজ করবে।

এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ও বিদেশে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। ওই অপশক্তি বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক ভাবে নানা যড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে সকল সংকট মোকাবেলা করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী