ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পুয়ের্তো রিকোতে মার্কিন সেনা মোতায়েন জোরদার

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে জোরদার হতে দেখা গেছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) দেশটির
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
পুয়ের্তো রিকোতে মার্কিন সেনা মোতায়েন জোরদার ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে জোরদার হতে দেখা গেছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) দেশটির পন্স শহরের মার্সিডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে মার্কিন বিমান বাহিনীর 'সি-১৭' গ্লোবমাস্টার-৩ সামরিক বিমান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।  


অন্যদিকে, দক্ষিণের উপকূল থেকে যাত্রা শুরু করেছে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার— ইউএসএস থমাস হাডনার। 


সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে হাজার হাজার সেনার পাশাপাশি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সন্দেহভাজন মাদকবাহী জাহাজগুলোতেও চলছে মার্কিন সেনাদের অভিযান। 


গেলো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার ঢোকা ও বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার পরই ক্যারিবিয়ান অঞ্চলে বেড়েছে মার্কিন সেনাদের তৎপরতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী