ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন এ তথ্য। এ ঘটনাকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার।


স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ফুটেজ পোস্ট করেন তিনি। জানান, মাদক ও সন্ত্রাসবাদের অর্থের যোগান বন্ধে, চোরাচালানের বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত থাকবে। 


নোয়েম বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায়, এই তেল ‘এই অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে’।


এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ আরোপের নির্দেশ দেন।


ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।


পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওয়ানা দেয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনারা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ২য় বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী