ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

তফসিলের পর সিদ্ধান্ত হবে মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না

নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না তা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই বিষয়ে সিদ্ধান্ত
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪২ সময়
তফসিলের পর সিদ্ধান্ত হবে মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না ছবি : সংগৃহীত
নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না তা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে —জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার একটা থাকতে পারে। গতবার যেভাবে (মন্ত্রিসভা) ছিল ওটাই নির্বাচনকালীন সরকার ছিল। এটার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে রয়েছে সেভাবে থাকা দরকার, এটা তার এখতিয়ার।

আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী —বিষয়টি জানেন কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এই আলাপ করার তো সময় না। সিডিউল ডিক্লেয়ার (তফসিল ঘোষণা) হলে হতে পারে। 

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন অনেক শক্তিশালী হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, তখন আমরা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবো। 

তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশন করবে। সংবিধান অনুযায়ী তাদের চাহিদা আইন অনুযায়ী দিতে আমরা বাধ্য। এসপি, ডিসি যদি বদল করার দরকার হয়, সেটাও তারা করতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের