ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি বর্ডার গার্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটে সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার দল মাঝ সমুদ্রে নৌকা বিকল হয়ে পড়া
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময়
লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি বর্ডার গার্ড ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটে সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার দল মাঝ সমুদ্রে নৌকা বিকল হয়ে পড়া দুই বাংলাদেশি প্রবাসীকে উদ্ধার করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি দুর্ঘটনায় পড়লে তারা সমুদ্রে আটকা পড়েন। সৌদি বার্তাসংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।


সীমান্তরক্ষী বাহিনী জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়।


উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড সব নাবিক ও সমুদ্রযাত্রীদের সমুদ্র নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাত্রার আগে নৌযানের উপযোগিতা ও যান্ত্রিক সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী