ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দিয়ে বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। তিনি বলেন, আজ
  • আপলোড সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দিয়ে বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। তিনি বলেন, আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, তেমনি সমতলের মানুষও আছে। আমাদের যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা দেশে শান্তি চাই। শান্তি চাই।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর ৩০০ ফিটে দলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, যে মানুষগুলোর জন্য আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন সেই মানুষগুলোকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। আমরা যে দলের, যে ধর্মের যে জাতের মানুষই হই না কেন, সকলে মিলে আমাদের নিশ্চিত করতে হবে যেন নারী, পুরুষ, শিশু সকলেই নিরাপদ থাকতে পারে। সবাই মিলে আজ প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। বলেন, মহান রব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। পাশাপাশি আগে থেকেই জনতার ভিড় জমে যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক