ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

এক বিবৃতিতে জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানায়, এ পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

মেক্সিকোতে বাস বা ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক