ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গাজা দখলের আগ্রহ নেই, তবে হামাস নির্মূলে সব করবে ইসরায়েল

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান জানিয়েছেন, গাজা উপত্যকা দখলের কোনো আগ্রহ ইসরায়েলের নেই। তবে হামাসকে নির্মূলের জন্য
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
গাজা দখলের আগ্রহ নেই, তবে হামাস নির্মূলে সব করবে ইসরায়েল ছবি : সংগৃহীত
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান জানিয়েছেন, গাজা উপত্যকা দখলের কোনো আগ্রহ ইসরায়েলের নেই। তবে হামাসকে নির্মূলের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবার্তার পর সোমবার (১৬ অক্টোবর) এ কথা বলেন গিলাদ এরদান।

সম্প্রতি সিবিএস নিউজের সিক্সটি মিনিটস প্রোগ্রামে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গাজায় যা ঘটছে সে পরিপ্রেক্ষিতে বলতে পারি, হামাস ও হামাসের সবচেয়ে চরমপন্থী অংশ ফিলিস্তিনের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। তাই আমার মনে হয়, ইসরায়েল যদি আবার গাজা দখল করে তবে তা হবে এক বড় ভুল। তবে, উত্তর প্রান্তে হিজবুল্লাহ ও দক্ষিণ অংশে হামাস সক্রিয় আছে। তাই সেখানে প্রবেশ করে চরমপন্থী সন্ত্রাসীদের বের করে নিয়ে আসাটা ঠিক আছে।

গাজা দখল ও হামাস নির্মূল-দুই বিষয়ে করা বাইডেনের মন্তব্যেই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। সিএনএনের কাছে সাক্ষাৎকারে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, গাজা দখল কিংবা গাজায় থাকার কোনো আগ্রহ নেই আমাদের। কিন্তু যেহেতু আমরা টিকে থাকার জন্য লড়ছি এবং প্রেসিডেন্ট বাইডেনও হামাস নির্মূলের কথা বলেছেন; আমরাও হামাসের সামর্থ্য নষ্ট করতে যা যা করা দরকার সব করব।

হামাস নির্মূলে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) গিলাদ এরদান বলেন, ‘হামাসের বর্বর ধ্বংসযজ্ঞের পর থেকে ইসরায়েল যা বলে আসছে তা সমর্থন করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ। ইসরায়েলের লক্ষ্য হলো, হামাসের ক্ষমতা সম্পূর্ণ নির্মূল করা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস