ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪'র

সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪'র ছবি : সংগৃহীত

সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান তারা।


একইসঙ্গে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংগঠনটি। 


সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেন নেতারা। 


তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের নেতৃবৃন্দদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতাদের দাবি, নির্বাচনপূর্ব সময়ে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী