ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের বোমা হুমকির পর ‘জলসা’র বাইরে এলেন অমিতাভ বচ্চন

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৫০০

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:২৪ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:২৪ সময়
গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৫০০ ছবি : সংগৃহীত

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। নিহতদের অধিকাংশই রোগী ও বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটির নাম আল-আহলি আরব। হাসপাতালটি গাজার সিটির দক্ষিণ অংশে অবস্থিত। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিকে গাজার সবচেয়ে পুরোনো বলে বিবেচনা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটিতে আনুমানিক ৫০০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘এটি ভয়াবহ অন্যায় এবং এই হামলার মাধ্যমে আবারও দেখিয়ে দেওয়া হলো—বেসামরিক নাগরিকদের প্রাণের কোনো দাম দেওয়া হচ্ছে না।’ 

ইসরায়েলের হামলার পর হতাহতের বিষয়টি জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটি রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি আশ্রয়হীনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘হাসপাতালটি শত শত অসুস্থ ও আহতদের ঠাঁই দেওয়ার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চল থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদেরও আশ্রয় দিয়েছিল।’ 

হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে ইসরায়েল। ইউএনআরডব্লিউএ-এর তথ্য মতে, চলমান সংঘাতে গাজায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা প্রায় এই শহরের মোট জনসংখ্যার অর্ধেক। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে হাসপাতালে নিহতদের সংখ্যা ছাড়াও অন্তত ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। আর ইসরায়েলি নিহত হয়েছে প্রায় ১ হাজার ৪০০ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু