ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পদত্যাগের একদিন পর একই পদে নিয়োগ পেলেন সায়েদুর রহমান

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ফের নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো.
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫২ সময়
পদত্যাগের একদিন পর একই পদে নিয়োগ পেলেন সায়েদুর রহমান ছবি : সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ফের নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।


গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এ পদ্ থেকে সরে দাঁড়িয়েছিলেন। আজ বৃহস্পতিবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।


জানা গেছে, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। অবসরে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা করেছেন।


গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সায়েদুর রহমান লিখেছিলেন, আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী