ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ঘন কুয়াশায় ঢাকায় ৪ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রবিবার (৪ জানুয়ারি) সকাল
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:১৪ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:১৪ সময়
ঘন কুয়াশায় ঢাকায় ৪ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।     


বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে নিরাপত্তাজনিত কারণে কোনো উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।


ফলে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে একাধিক ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায় উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।


বিমানবন্দর সূত্রে আরো জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী