ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। খবর রয়টার্সেরশনিবার
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, সকাল ৯:১০ সময়
ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। খবর রয়টার্সের

শনিবার (২১ অক্টোবর) সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিট ব্রিটিশ ব্রডকাস্টি করপোরেশন (বিবিসি) অফিসের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার, হোয়াইটহল ও পার্লামেন্ট স্ট্রিট, প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে কমপক্ষে ১ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।

এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। লন্ডন শহরের বাসিন্দা ছাড়াও সারা যুক্তরাজ্য থেকে কয়েক শ বাস ভর্তি হয়ে অনেকে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন গাজাভিত্তিক হামাস ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরায়েলের বিমানবাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। 

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার এই হত্যাকাণ্ডকে ‘মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা’ আখ্যা দিয়ে অনেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা জোরদার করতে যাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?