ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

'হ্যা' ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
'হ্যা' ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।


বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।


মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব মন্তব্য করেন।


তার মতে, অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে। আর 'হ্যা' ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে।


তিনি জানিয়েছেন, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক হয়েছে।


ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সপ্তাহে তিনদিন সংবাদ সম্মেলন করবে। এতে নির্বাচন ও আইনশৃঙ্খলা বিষয়ে আপডেট তথ্য দেয়া হবে। নির্বাচন সামনে রেখে দলীয় শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে।


এদিকে, যশোরে রানা প্রতাব হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘রানা প্রতাব বৈরাগীর হত্যায় ধর্মীয় কোনো উসকানি নেই। রানা চরমপন্থি রাজনীতি করতেন। নিজেদের অন্তঃকোন্দলের জেরেই তিনি খুন হয়েছেন।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী