ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

শাহ আমানত বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
শাহ আমানত বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক (AVSEC) যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের BG148 ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. আবু জাহেদ নামের এক যাত্রী।


তার নামে আসা ‘ইউ ব্যাগেজ’ রাত ৮টা ৩০ মিনিটে কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে রাত ১২টা ৩০ মিনিটে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেডের প্রতিনিধি নুরুল আলমের উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে সেখান থেকে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার এই স্বর্ণের বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ স্বর্ণগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (DM) মূলে জব্দ করা হয়েছে। বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী