ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৪ সময়
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


এতে জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে। তাতে বলা হয়, আন্দোলন চলাকালে দুজন মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন। একইসঙ্গে ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে, এমন তথ্য ছড়িয়ে সেই দায় চাপিয়েছেন শিক্ষার্থীদের ওপর। এ মামলায় গ্রেফতার আছেন জুনাইদ আহমেদ পলক। আর অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লড়বেন স্টেট ডিফেন্স।


এদিকে, ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী