ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

এরশাদের বায়োপিক বানাতে চান বিদিশা

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৪ সময়
এরশাদের বায়োপিক বানাতে চান বিদিশা ছবি : সংগৃহীত
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।  

বিদিশা বলেন, আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেককিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারবো।

তিনি বলেন, ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। এই বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গাজুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছে।

মুজিব বায়োপিক নিয়ে বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছেন। বিশেষ করে আরিফিন শুভ। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি লস করেছেন। আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর কত কষ্টের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু