ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের বোমা হুমকির পর ‘জলসা’র বাইরে এলেন অমিতাভ বচ্চন

মুজিব সিনেমা বন্ধে আইনি নোটিশ, হেসে উড়িয়ে দিলেন তিশা

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এতে বেশ
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫ সময়
মুজিব সিনেমা বন্ধে আইনি নোটিশ, হেসে উড়িয়ে দিলেন তিশা ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এতে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

অন্যদিকে ব্যাপক সাড়া জাগানো এই সিনেমাটির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপনের অভিযোগ এনে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এই নোটিশের বিষয়ে নিজের মত জানিয়েছেন তিশা। সিনেমা বন্ধের বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিশা বলেন, ‘কতকিছুর জন্যই তো আইনি নোটিশ পাঠানো হয়। সরোয়ারকেও (মোস্তফা সরয়ার ফারুকী) তো কত নোটিশ পাঠানো হয়’।

‘মুজিব’ সিনেমায় তিশা মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে পারিশ্রমিক প্রসঙ্গ সবসময় অ্যাভয়েড করে গিয়েছি। কখনো এ প্রসঙ্গটা তুলতে চাইনি। কিছু বিষয় নিজের কাছে থাকাই ভালো। এটা একটা ভালোবাসার ছবি। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানানোর ছবি। এতেই আমি অনেক খুশি। কত টাকা নিচ্ছি, না নিচ্ছি এটা মুখ্য নয়। যেটাই নিয়েছি তাতে আমি ভীষণ খুশি।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু