ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’, নেই ফিলিস্তিনের সদস্য

গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২১ সময়
ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’, নেই ফিলিস্তিনের সদস্য ছবি : সংগৃহীত

গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ নাম ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসি। বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি করে দায়িত্ব দেওয়া হবে। এদিকে, ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্যরা হলেন, সাবেক ব্রিটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদি। এছাড়াও  অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। অন্যদিকে, গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলে ম্লাদেনোভ। গাজায় স্থিতিশীলতার লক্ষ্যে টেকনোক্রেট প্রশাসনের তদারকি করবে এই বোর্ড। এর আগে, গত বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ পর্ষদ গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনাটি গত অক্টোবরে কার্যকর হয় এবং বর্তমানে এটা দ্বিতীয় ধাপেরই অংশ। তবে গাজা ও সেখানে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্টতা নেই।


যদিও প্রথম ধাপে হামাস ও ইসরায়েল গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আওতায় জিম্মি-বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী