ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৯ সময়
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি ছবি : সংগৃহীত

দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেন। সেখানে গিয়ে দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয়। বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া উচিত।


আর নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনের ব্যাখ্যা দিয়ে কমিশন জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। দেশের অভ্যন্তরে কারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন। 


পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। আর দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী